স্থানীয় প্রতিনিধি
কেন্দুয়া থানাধীন, সাবেরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কেন্দুয়া থানা পুলিশ কর্তৃক মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, কিশোর অপরাধ, সাইবার ক্রাইম, নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্য বিবাহ মুক্ত সমাজ গড়ার লক্ষে জনসচেতনামূলক সুধী সমাবেশ অনুষ্ঠিত। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ফয়েজ আহমেদ, পুলিশ সুপার, নেত্রকোনা।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার ফয়েজ আহমেদ বলেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ দেশের শত্রু। একটি জাতিকে ধ্বংস করে দেয়। এর সাথে জড়িত যেই থাকুক না কেন তাকে আইনের আওতায় আনা হবে। তিনি মাদক, মাদক, জুয়া, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্য বিবাহ, হ্যালো এসপি সেবা, লাইভ ব্লাড ব্যাংক বন্ধন, ৯৯৯ জাতীয় জরুরী সেবা সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে সকলকে আরো বেশি সচেতন হওয়ার আহ্বান জানান এবং এ কাজে সকলের সহযোগিতা কামনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ নুরুল ইসলাম চেয়ারম্যান, উপজেলা পরিষদ, কেন্দুয়া, জনাব মোঃ রাজিব হোসেন , ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার, কেন্দুয়া, জনাব হুসাইন মোহাম্মদ ফারাবী, সহকারি পুলিশ সুপার, কেন্দুয়া সার্কেল, জনাব এডভোকেট আব্দুল কাদির ভূঞা কেন্দুয়া, জনাব মোঃ আসাদুল হক ভূঞা মেয়র, কেন্দুয়া পৌরসভা, জনাব উত্তম কুমার কর প্রিন্সিপাল, কেন্দুয়া সরকারি কলেজ, কেন্দুয়া, জনাব কামরুল হাসান ভূঞা সভাপতি কেন্দুয়া থানা, কমিউনিটি পুলিশ, কেন্দুয়া,জনাব জাকির আলম সাধারণ সম্পাদক, কেন্দুয়া থানা কমিউনিটি পুলিশ, এবং সভাপতি: জনাব মোঃ আলী হোসেন, পিপিএম, অফিসার ইনচার্জ, কেন্দুয়া থানা, নেত্রকোণা ।
