মবুলবুল আহমেদ
স্টাফ রিপোর্টার
সিরাক বাংলাদেশ এর উদ্যোগে এবং SAAF এর সহযোগীতায় ১৭ই সেপ্টেম্বর নেত্রকোণা স্বাবলম্বী উন্নয়ন সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সমন্বয় সভায় নেত্রকোণা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ পরিচালক মোঃ মনিরুজ্জামান খানের সভাপতিত্বে ও সিরাক বাংলাদেশ এর উপপরিচালক সেলিম মিয়া’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিরাক বাংলাদেশ এর পরিচালক এস এম সৈকত।
এসময় সমন্বয় সভায় উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ পরিচালক, সহকারী পরিচালক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, নেত্রকোণা সদর উপজেলার ৮টি সরকারি ও বেসরকারি সাস্থ্য-কেন্দ্রের মেডিকেল অফিসার, পরিদর্শিকা,নার্স ও ফিজিশিয়ানগণ।
এসময় নেত্রকোণার ৮টি সাস্থ্য-কেন্দ্রে থেকে সংগ্রহিত তথ্য পর্যালোচনা, মনিটরিং এবং সেবার মান উন্নয়নে প্রকল্পের কার্যক্রমকে ফলপ্রসু করতে সুপারিশ ও পরামর্শ গ্রহন করা হয়।
