লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে পহেলা সেপ্টেম্বর ২০২৪ সকাল দশটায় বিএনপি’র দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের পর বিএনপি দলের প্রতিষ্ঠাতা মরহুম বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, বীর মুক্তিযোদ্ধা মেজর জিয়াউর রহমানসহ ছাত্র জনতা সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং যেসব ছাত্র জনতা আহত হয়েছে তাদের দীর্ঘ ও সুস্থতা কামনায় দোয়া করা হয়। এরপর কালাই উপজেলা বিএনপি’র আহ্বায়ক ও পুনর ইউপি পরিষদের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম হোসেন ফকির এর সভাপতিত্বে
“প্রতিষ্ঠাতা বার্ষিকীর অঙ্গীকার রুখতে হবে স্বেচ্ছাচার “এ প্রতিপাদ্য সামনে রেখে জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা বার্ষিকী বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জয়পুরহাট জেলা বিএনপি’র সদস্য হিরো তালুকদারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম টুকু চৌধুরী, আহমেদাবাদ ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক তাজ উদ্দিন, মাত্রাই ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক জাহিদুল ইসলাম সহ আরো অনেকে। বক্তাগণ আগামীতে দেশ গড়ার স্বার্থে ধৈর্য ধরার কথা বলেন এবং বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়ে সাহায্য সহযোগিতার তাগিদ দেন। এছাড়াও বিগত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে জুলুম, অত্যাচার, নির্মম নিষ্ঠূরতা, নির্বিচারে ছাত্র জনতার ওপরে গুলি চালিয়ে হত্যা, গুম ও আয়না ঘরের নির্মম কাহিনী তুলে ধরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহ তার দোসরদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। এ সময় পৌর ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি’র নেতাকর্মী উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *