মোঃ আল ইমরান
স্টাফ রিপোর্টার নেত্রকোনা
শ্যামগঞ্জ আঞ্চলিক বি এন পি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ছাত্র জনতার আন্দোলনে গৌরী পুরের কৃতি
সন্তান শহীদ নূরে আলম সিদ্দিকী,শহীদ বিপ্লব,ও শহীদ জুবায়ের আহমদের হত্যার প্রতিবাদ এবং স্বৈরাচার শেখ হাসিনার ফাঁসির দাবিতে গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল হয়।

অদ্য ২৭ আগস্ট মঙ্গলবার ২০২৪ ইং বিক্ষোভ মিছিল অনুষ্ঠানটি গৌরীপুরের
শ্যামগঞ্জ পাটবাজারে ধারী মহাল সংলগ্ন বিকাল ৬ঃ০০ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়।
শ্যামগঞ্জ বাজারটি গৌরীপুর উপজেলা
এবং পূর্বধলা উপজেলার দু অংশে বিরাজমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন ১ নং মইলাকান্দা
ইউনিয়নের সাবেক চেয়ারম্যান,
গৌরীপুর উপজেলার সাবেক সফল চেয়ারম্যান গৌরীপুর উপজেলা বি এন পির সাবেক আহ্বায়ক এবং ময়মনসিংহ উত্তর জেলা বি এন পির প্রভাবশালী সদস্য জননেতা আহমেদ তায়েবুর রহমান হিরণ।
হিরণ চেয়ারম্যান বলেন,স্বেরাশাসক হাসিনা সরকার দীর্ঘ ১৫ বছর মিথ্যা মামলা দিয়ে আমাদের নেত্রীকে গৃহবন্দী করে রেখেছে,তিনি জীবন মরণের সন্ধিক্ষণে ছিলেন,ছাত্রজনতা ও আমাদের আন্দোলন সংগ্রামের ফলে এই হাসিনার পতন ঘটে।
বি এন পি নেতাকর্মী ও কোটাবিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে এবং আহত হয়েছে শেখ হাসিনাসহ যারা জড়িত দেশে ফিরিয়ে আন্তরজার্তিক ট্রাইবুনাল গঠন করে বিচারের ব্যবস্হা করা হবে।অপরাধীদের কাউকেই ছাড় দেওয়া হবে না। শেখ হাসিনা সহ সকলকে ফাঁসিতে ঝুলানো হবে।
কলতা পাড়ায় যারা আওয়ামী সন্ত্রাসী এবং পুলিশ বাহিনী দ্বারা আহত ও নিহত হয়েছে। তাদের কাউকেই ছাড় দিব না। শহীদদের রক্ত বৃথা যেতে দিব না।গৌরীপুরে যে মামলা গুলো
হয়েছে সেখানে যারা মূল অপরাধী তাদের বাদ দেওয়া হয়েছে।
অচিরেই মূল অপরাধীদের নামে আবারও মামলা হবে। অপরাধীদের কাউকেই ছাড় দেওয়া যাবে না।

পূর্বধলা উপজেলা বি এন পির
যুগ্ম আহ্বায়ক,১১ নং গোহালাকান্দা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির মোঃছায়েদ আল মামুন শহীদের সভাপতিত্বে ও পূর্বধলা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ এনায়েত কবিরের সঞ্চালনায় আরো ও বক্তব্য রাখেন মোঃ আনোয়ার হোসেন খান সুপল্ব,সাবেক সহসভাপতি ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবকদল দল,
মোঃ মনোয়ার হোসেন সোহেল প্রচার প্রকাশনা সম্পাদক পূর্বধলা উপজেলা বি এন পি, মোঃ এম এ খোকন আকন্দ যুগ্ম আহ্বায়ক যুবদল পূর্বধলা উপজেলা,মোঃআসাদুজ্জামান ডানো যুগ্ম আহ্বায়ক যুবদল পূর্বধলা উপজেলা,যুবদল নেতা স্টেলিন,যুবদল নেতা শাহজাহান,বি এন পি নেতা গোলাম মোস্তফা বাচ্চু,মোঃ আল ইমরান ভিপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবকদল ও সাবেক সহসভাপতি গৌরীপুর উপজেলা ছাত্রদল।

বক্তারা শেখ হাসিনার ফাঁসির দাবীর পাশা পাশি,১নং মইলাকান্দা ইউনিয়ের জনপ্রিয় চেয়ারম্যান মোঃ রিয়াদুজ্জামান রিয়াদের মুক্তির শ্লোগান দেয় এবং বলে রিয়াদ চেয়ারম্যানকে মিথ্যা মামলা থেকে দ্রুত মুক্তি দিতে হবে।

অনুষ্ঠানে আরো উপস্হিত ছিল মোঃ মোস্তাফিজুর রহমান হানিফ, সদস্য ময়মনসিংহ উত্তর জেলা যুবদল,মোঃপল্লব খান,সদস্য ময়মনসিংহ উত্তর জেলা যুবদল,মোঃ তাজুল ইসলাম খোকন সাবেক সভাপতি গৌরীপুর উপজেলা যুবদল,গোরীপুর উপজেলা যুবদল নেতা মোঃ রফিকুল ইসলাম তাং সহ প্রমুখ।

এছাড়াও বি এন পি তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও মিডিয়ার কর্মীরা উপস্হিত ছিল।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *