সোনারগাঁও প্রতিনিধি
সোনারগাঁ উপজেলায় গ্যাসের চুলার লিকেজে আগুনে দগ্ধ একই পরিবারের স্বামী, স্ত্রী ও একমাত্র ছেলেসহ ৩জনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় স্বামী স্ত্রী মৃত্যু বরন করেছে। গত রোববার সন্ধ্যায় স্বামী ও সোমবার সকালে স্ত্রী শেখ হাসিনা বার্ন ইউনিটে মৃত্যু বরণ করেছেন।

জানাগেছে, গত বৃহস্পতিবার সকালে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি চিনিষ গ্রামের কবির মিয়ার নীচ তলার ভাটাটিয়া লাহেলা বেগম প্রতিদিনের ন্যায় গ্যাসের চুলা ও ঘরের দরজা জানালা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। রাতে গ্যাসের চুলার সুইজের লিকেজ থেকে গ্যাস বাহির হয়ে ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে। সকালে ফজর নামায পড়ে লায়লা বেগম গ্যাসের চুলায় আগুন দিতে গেলে কিছু না বুঝার আগেই ঘরের মধ্যে বাতাসের সাথে মিশে থাকা গ্যাস বকট শব্দে বিস্ফোরিত হয়ে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে ঘরের দরজা জানালা ভেঙ্গে আগুন বাহিরে ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা লায়লা (৫০) তার স্বামী হাবিব (৫৫) ছেলে রিফাদ (২৫) গায়ে আগুন লেগে দগ্ধ হয়। এ সময় তাদের চিৎকারে ও ঘরে আগুন দেখে আশপাশের লোকজন আগুন নিভিয়ে তাদের উদ্ধার করে আশংকা জনক অবস্থায় ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করে। আগুনে লাহেলা ৯৫ শতাংশ তার স্বামী হাবিবের ৩৭ শতাংশ ও ছেলে রিফাতের ২০ শতাংশ পুড়ে যায়। পরে শেখ হাসিনা বার্ন ইউনিটে দুই দিন চিকিৎসার পর রোববার সন্ধ্যায় স্বামী হাবিব ও সোমবার সকালে স্ত্রী লাহেলা মৃত্যু বরন করেন। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *