ফয়জুর রহমান
ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধি
ময়মনসিংহের ফুলপুরে শনিবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার ফুলপুর বাস স্ট্যান্ড শেরপুর রোড গোল চত্ত্বরে। ভারতের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে ও বাঁধ খুলে দিয়ে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন করেছে ফুলপুরের তরুণ ছাত্র সমাজ। এ সময় উপস্থিত ছিলেন ফুলপুর তরুণ ছাত্র সমাজের আহবায়ক মিজানুর রহমান সুজন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মোহাম্মদ হিমেল সিদ্দিক।, এ সময় আরোও বক্তব্য রাখেন তরুণ ছাত্রনেতা মাজহারুল ইসলাম নিপু, শান্ত সরকার, আশিকুর রহমান ছোটন, মাহমুদুল হাসান, সম্রাট হাসান, উদয় সরকার সহ ছাত্র সমাজের অন্যান্য নেতৃবৃন্দ, এবং সাংবাদিক খলিলুর রহমান , সাংবাদিক কামরুল হাসান খান প্রমূখ।
