মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধা _৩ ( সাদুল্লাপুর _ পলাশবাড়ী) আসনের সাবেক সংসদ সদস্য ( এমপি) ও কেন্দ্রীয় কৃষকলীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতিসহ ২৪ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার আদালতে এই মামলা করেন পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. কবির হোসাইন জাহাঙ্গীর।
মামলার বিষয় আইন বার্তা পএিকাকে নিশ্চিত করেছেন সাদুল্লাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস ছালাম।
মামলার অন্য আসামিরা হরেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি এস এম আতিকুর রহমান আতিক, সাবেক জেলা ছাএলীগের সভাপতি আব্দুল লতিফ এবং আওয়ামী লীগ নেতা শাহারুল ইসলাম , মো. রেজাউল করিম, মো. সুজন মিয়া, মোস্তাফিজুর রহমান বাবু মো. সেলিম মিয়া, সেলিম মিয়া, কামরান মির্জা শিপন, সাজু মিয়া, জিন্নাত আলী, আহসানুল কবির বিটু, মিজানুর রহমান মিজান, আ. মজিদ, ছকু মিয়া , আনিছুর রহমান, মিশর সরকার, মোস্তফা প্রধান, সবুজ মিয়া আমজাদ হোসেন, আনোয়ার হোসেন মিঠু,। এছাড়া মামলায় অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।
২৭ ফেব্রুয়ারী আসামিরা বাদীর কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে তাকে মেরে পেলাসহ এলাকায় থাকতে দেবেনা বলে হুমকির অভিযোগ মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে ।
পলাশবাড়ী আমলি আদালত মামলা গ্রহণ করে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্ত করার নির্দেশ দেন।
