ঈশ্বরগঞ্জ
ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পরকীয়া করতে গিয়ে ধরা পড়ে এক বিধবা নারীকে বিয়ে করেছেন দুই সন্তানের জনক। শুক্রবার সন্ধ্যায় উপজেলার মাইজবাগ ইউনিয়নের তারাটি গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, তারাটি গ্রামের মৃত মেসবাহ উদ্দীনের বিধবা মেয়ে শরিফা আক্তার মনির সাথে রাজিবপুর ইউনিয়নের মমরেজপুর গ্রামের মারফত আলীর ছেলে ২ সন্তানের জনক সোহেল রানার প্রায় দেড় বছর আগে ফেসবুকে পরিচয় হয়। পরে তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। এরই সূত্র ধরে বৃহস্পতিবার দিবাগত রাতে সোহেল তার কর্মস্থল ঢাকা থেকে বিধবা ওই নারীর বাড়িতে আসে দেখা করতে। পরে গভীর রাতে মনির ঘর থেকে সোহেলকে প্রতিবেশীরা আটক করলে স্থানীয় শালিসে উভয়ের সম্মতিতে শুক্রবার রাতে ১০ লক্ষ টাকা কাবিনে বিয়ে পড়ানো হয়।
পরিবার সূত্রে জানা যায়, ২ বছর পূর্বে ১২ বছরের একটি কন্যা সন্তান রেখে মারা যায় মনির স্বামী। স্বামী মারা যাওয়ার কিছুদিন পর থেকেই বাবার বাড়ী তারাটিতে বসবাস করছিল মনি। অপরদিকে ২০১৪ সালে পাশের ইউনিয়নে বিয়ে করেছিল সোহেল রানা। ওই সংসারে স্ত্রী সহ তার দুই কন্যা সন্তান রয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *