শামীম তালুকদার
নেত্রকোণা

নেত্রকোণা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ ২০২২-২৩ অর্থবছরে ময়মনসিংহ বিভাগে জেলা প্রশাসক পর্যায়ে শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

বৃহস্পতিবার ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস স্বাক্ষরিত পত্রে জানা গেছে, শুদ্ধাচার পুরস্কার প্রদান সংশোধনী নীতিমালা ২০২১ অনুযায়ী গঠিত ময়মনসিংহ বিভাগীয় বাছাই কমিটির বুধবারের সভার সিদ্ধান্তের আলোকে ২০২২-২৩ অর্থবছরে শুদ্ধাচার পুরস্কারের জন্য নেত্রকোণা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশকে মনোনয়ন দেয়া হলোবিভাগীয় পর্যায়ে শুদ্ধাচার পুরস্কারে মনোনীত হওয়ায় জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক বিপিন চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। এ সময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন খন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনিমেষ সোম, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা আক্তার, সদর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) আকলিমা আক্তার, এনডিসি মো. মেহেদী হাসান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়াজ মাখদূম প্রমুখ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *