অমর প্রেম

মোঃ সারোয়ার জাহান ( সোহাগ)

কোন এক অপরুপ শীতের প্রত্যুষে
চলে এলাম অপুর্ব সর্পিল নদীর পাশে।
সারি সারি সুন্দর পাহাড়ের সন্নিবেশে
আছো তুমি অকৃত্রিম সৌন্দর্যের পড়শে।
লাখো বৃক্ষের অসংখ্য সারি
প্রকৃতির সৌন্দর্যকে করে ভারী।
সুমধুর ধ্বনিতে গেয়ে যায় অজস্র মধুবন
অপার সৌন্দর্যে ভাসে এ ভূবন।
সূর্যের আলো মিশে নদীর নীরে
ঝকঝকে আলো ছড়ায় অকাতরে।
মনে পড়ে তোমার কথা সুন্দর এ আসনে
অপরুপ সৌন্দর্যের আচ্ছাদনে
ভেসে আছো তুমি সুচারুভাবে মোর নয়নে।
যদি হেটে যেতাম তোমার সাথে বাহুডোরে
মনোহর নদীর তীরে ও পাহাড়ে !
হারিয়ে যাই আমি প্রেমের গহীনে
থেকে যাবো মনোমুগ্ধকর ভালোবাসা সৃজনে।
যদি থাকতাম তোমার সাথে চিরকাল !

থাকবো না আমি রইবে আমার প্রেমের বানী
দেখবে দুনিয়া এ প্রেম চিরন্তনী ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *