মোঃ ইমরান হোসেন
ময়মনসিংহ
২৪ মে বুধবার সকালে আমলীতলা উচ্চ বিদ্যালয়, শিকারিকান্দা ময়মনসিংহ, বাল্যবিবাহ, মাদক, যৌন হয়রানি, ও আত্মহত্যা প্রতিরোধে ছাত্র-ছাত্রীদের সাথে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ (ওসি) কোতোয়ালি মডেল থানা ময়মনসিংহ জনাব মোঃ শাহ কামাল আকন্দ (পিপিএমবার)
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি, ম্যানেজিং কমিটি আমলীতলা উচ্চ বিদ্যালয় ও কাউন্সিলর ২৬নং ওয়ার্ড ময়মনসিংহ সিটি কর্পোরেশন, জনাব আলহাজ্ব মো: শফিকুল ইসলাম শফিক
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক, আমলীতলা উচ্চ বিদ্যালয়, জনাব মো: শামসুল হক
উক্ত আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন, সদস্য, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ডেক্স কোতোয়ালি মডেল থানা ময়মনসিংহ মোঃ মাহমুদুল হাসান মামুন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী এবং ছাত্র-ছাত্রী বৃন্দ।

