৩ জুলাই বুধবার পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে গাইবান্ধা জেলার হিন্দু ধর্মের ধর্মযাজকগণদের নিয়ে আগামী ০৭/০৭/২০২৪ খ্রিঃ এবং ১৫/০৭/২০২৪ খ্রিঃ রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মোঃ কামাল হোসেন, পিপিএম, পুলিশ সুপার, গাইবান্ধা মহোদয় উক্ত মতবিনিময় সভায় উপস্থিতদের উদ্দেশ্যে বলেন ‘রথাযাত্রা ও উল্টো রথযাত্রায় আইন-শৃঙ্খলা নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে, ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে যাতে কেউ কোন প্রকার মাদক বা নেশার আশর বসাতে না পারে সে বিষয়ে আপনারা সচেতন থাকবেন ও আমাদেরকে অবগত করবেন। রথযাত্রা ও উল্টো রথযাত্রা যাহাতে সুষ্ঠ ও সুশৃঙ্খল পরিবেশে পালন করতে পারেন এই আশাবাদ ব্যক্ত করেন’।

এসময় আরও উপস্থিত ছিলেন মোঃ ইবনে মিজান, (প্রশাসন ও অর্থ) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত, মোঃ ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ আবদুল্লাহ আল-মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), ধ্রুব জ্যোতির্ময় গোপ বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), উদয় কুমার সাহা, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল)গাইবান্ধা সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *