সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ

৩ জুলাই ২০২৪ খ্রি. (বুধবার) সকাল ১১:০০ ঘটিকায় ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, বিপিএম, পিপিএম ফুলপুর থানা বার্ষিক পরিদর্শন করেন।

প্রথমেই পুলিশ সুপার কে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জ্ঞাপন করেন মোঃ আতাহারুল ইসলাম তালুকদার, সহকারী পুলিশ সুপার, ফুলপুর সার্কেল এবং মোঃ মাহবুবুর রহমান, অফিসার ইনচার্জ, ফুলপুর থানা। পরবর্তীতে অফিসার ইনচার্জের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল পুলিশ সুপার কে গার্ড অব অনার প্রদান করেন।

পুলিশ সুপার থানার সকল রেজিস্টার এবং নথিপত্র নিবিড়ভাবে পর্যালোচনা করেন এবং হাজতখানা, মালখানা, অস্ত্রাগার, ব্যারাক, মেস, থানা প্রাঙ্গন পরিদর্শন করে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন মো: আতাহারুল ইসলাম তালুকদার, সহকারী পুলিশ সুপার, ফুলপুর সার্কেল, অফিসার ইনচার্জ, ফুলপুর থানা, পুলিশ পরিদর্শক (তদন্ত), ফুলপুর থানাসহ থানায় কর্মরত সকল পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *