মানিক
ভ্রাম্যমান প্রতিনিধি
নীলফামারী জেলার জলঢাকা থানাধীন পূর্ব বালাগ্রাম মৌজাস্থ মন্থেরডাঙ্গা বাজারে জিয়া টেলিকম নামক দোকানের সামনে ডিমলা -জলঢাকাগামী পাঁকা রাস্তার উপর – এসআই (নিঃ) মোঃ আবু বক্কর সিদ্দিক,জলঢাকা থানা, জেলা-নীলফামারী, ইং ০১ জুলাই ২০২৪ তারিখ সকাল অনুমান ০৮.৩০ ঘটিকায় জলঢাকা থানাধীন পূর্ব বালাগ্রাম মৌজাস্থ মন্থেরডাঙ্গা বাজারে জিয়া টেলিকম নামক দোকানের সামনে ডিমলা -জলঢাকাগামী পাঁকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনাকালে একটি টাটা হলুদ রঙের পাথর বোঝাই ট্রাক যা রেজিস্ট্রেশন নং-রংপুর মেট্রো -ট ১১-০০৭৪ আটক করে। আটক কালে দুইজন ট্র্যাক হইতে নেমে দৌড়ে পালানোর সময় ২ জনকে আটক করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন ০১। চালক মোঃ সোহেল রানা মিঠু (২৭), পিতা- মোঃ ফারুক হোসেন, মাতা-মোছাঃ মেরিনা বেগম, ২। মোঃ হুমায়ন কবির জসিম (২৫), পিতা- মোঃ হোসেন আলী, মাতা মোছাঃ জোসনা বেগম, উভয় সাং- বাউরা নবীনগর (ঝুমুর আলীর বাজারের পার্শ্বে), থানা-পাটগ্রাম, জেলা-লালমনিরহাট। তল্লাশিকালে তাহাদের দেখানো মতে পাথর বোঝাই ট্রাকের বড়ির সামন হইতে অনুমান ০২ (দুই) হাত দূরে বিশেষ কায়দায় পাথরের নিচে লুকায়িত অবস্থায় ০২ (দুই) টি কাপড়ের তৈরি ট্রাভেল ব্যাগে, (১৭২+১৭৩) ৩৪৫ (তিনশত পয়তাল্লিশ) বোতল কোডিন ফসফেটযুক্ত মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করেন এবং এ সংক্রান্তে জলঢাকা থানায়- মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ধারা মতে মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে জলঢাকা থানার অফিসার ইনচার্জ, মোঃ নজরুল ইসলাম এর সাথে মুঠো ফোনে কথা বললে তিনি জানান, বিষয়টি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, আর আসামিদের বিজ্ঞ আদালতে চালান করা হয়েছে।
