নিজস্ব প্রতিনিধি
রমজান আলী হত্যা মামলার ২ নারীসহ ৫ আসামি গ্রেফতার।গ্রেফতারকৃত আসামিরা হলেন ১:মোঃ মামুন মিয়া (৩০)২:মো:আলভী মিয়া(১৯),৩:মো:সিয়াম মিয়া(২২),৪:সুইটি আক্তার(২৮),মমতাজ।
মামলার বিবরণ থেকে জানা যায়,আসামীগণ মৃত রমজান আলীর চাচা চাচি ও চাচাতো ভাই বোন হয়।অনেক আগের থেকেই রমজান আলীর সাথে আসামীগণ শত্রুতা ও বিরোধ পোষণ করে আসছিল। ২০১৬ সালে রমজান আলীকে মারধর করে গুরুতর জখম করলে রমজান আলী আসামিদের বিরুদ্ধে মামলা করে, এই মামলার রায় হওয়ার কথা ছিল ২৪ শে জুন। মামলাটি তুলে নেওয়ার জন্য আসামি গণ রমজান আলীকে বিভিন্নভাবে ভয়-ভীতি ও হত্যা করার হুমকি দিয়ে আসছিল। পাঁচ জুন রাত আনুমানিক ১ ঘটিকার সময় রমজান আলী ফিশারী ও মুরগির খামার থেকে বাসায় ফেরার পথে আসামি মোঃ এছাক আলীর বাসার সামনে কাঁচা রাস্তার উপর পৌছাতেই সকল আসামিগণ পূর্ব পরিকল্পিতভাবে দা,শাবল, রড, বাঁশ দিয়ে রমজান আলীকে আঘাত করে। রমজান আলীর চিৎকার শুনে তার বাবা বাসা থেকে ঘটনাস্থলে গেলে আসামি মোঃ মামুন মিয়া ধারালো দা দিয়ে রমজান আলীর বাবাকেও হত্যার উদ্দেশ্যে আঘাত করে। সকল আসামীর করা আঘাতে রমজান আলীর হত্যা নিশ্চিত করে ঘটনাস্থলের পাশে থাকা পচা পুকুরে ফেলে দেয়। এলাকার লোকজনের সহায়তায় রমজান আলীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ৯ নং ওয়ার্ডে ভর্তি করেন এবং চিকিৎসাধীন অবস্থায় ৫জুন সকাল আনুমানিক ৬ ঘটিকার সময় মৃত্যুবরণ করেন।এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।
নিহত রমজান আলীর পরিবার এবং এলাকাবাসীর দাবী দ্রুত এই নৃশংস হত্যা মামলার সকল আসামি গ্রেফতার করে ফাঁসি কার্যকর করা।
