বুলবুল আহমেদ

দেশের হাওর জনপদসহ প্রত্যন্ত অঞ্চলে প্রতি বছরই বন্যায় রাস্তা ঘাট তলিয়ে যায় ।
ব্যতিক্রম নয় গাড়াউন্দ নামে একটি গ্রাম । গ্রামটি
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ০৪ নং
মাঘান সিয়াধার ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের গাড়াউন্দ পূর্বপাড়া।
মোহনগঞ্জ থেকে আদর্শনগর যাওয়ার পথে এই অবহেলিত গ্রামটি অবস্থিত । বর্ষা কালে প্রতি বছর প্রায় তিন কিলোমিটার দৈর্ঘ্য রাস্তা জুড়ে গাড়াউন্দ গ্রামের ১৫০ টি পরিবার পানিবন্দী অবস্থায় ঝুঁকিপূর্ণ পরিবেশে বসবাস করে । সড়কের প্রায় ৯৯ শতাংশ পুরো বর্ষাকাল জুড়ে কোমড় পানি পর্যন্ত তলিয়ে থাকে ।
সরেজমিনে এলাকাবাসীর সাথে কথা বললে,
গাড়াউন্দ গ্রামের জামে মসজিদের সভাপতি
মোঃআবদুল মোতালেব খান , শহীদ খান ,হৃদয় খান , ০৩ নং ওয়ার্ড মেম্বার মো মাসুদ মিয়া , মানশ্রী গ্রামের মীর্জা মোঃ রাজ রানা সহ এলাকার শতাধিক লোকজন জানান তাদের বর্ষাকালে যন্ত্রণার কথা । ডিঙ্গাপুতা হাওরের পশ্চিম পাড়ে এই গ্রামের বাসিন্দারা অনিশ্চিত নিরাপত্তাহীনতায় ভুগছেন । শিশুরা যে কোনো সময় পানিতে ডুবে মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। কোমলমতি শিক্ষার্থীরা
স্কুল, কলেজ ,মাদ্রাসায় যেতে পারে না । যে কোন ধরনের রোগীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে অনেক সময় দূর্ঘটনা ঘটে যায় কাঁদা পানির রাস্তাতে। ভোগান্তির শেষ থাকে না । অনেক স্ট্রোক করা রোগী ,গর্ভবতী মায়েরা
যথাসময়ে হাসপাতালে দেরীতে পৌঁছার কারণে মৃত্যুর কোলে ঢলে পড়েন । এলাকাবাসী গাড়াউন্দ গ্রামের এই রাস্তাটি পাকাকরনের দাবি উত্থাপন করেন। গ্রামের ভেতর রাস্তাটি চার ফুট উঁচু ,১৮ ফিট চওড়া ও বক্সকালভার্ট সহ পাকাকরনের জোড় দাবী জানান । পাশাপাশি
ডিঙ্গাপুতা হাওর সংলগ্ন ৩ টি বেড়িবাঁধ নির্মাণে এলাকার স্থানীয় সংসদ সদস্য , নেত্রকোনা জেলা প্রশাসন , স্থানীয় সরকারের উন্নয়ন প্রকল্প সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি ও দ্রুত উন্নয়ন পদক্ষেপ বাস্তবায়নে সহযোগিতা কামনা করেন ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *