স্থানীয় প্রতিনিধি

২২ জুন সকাল ১১.০০ ঘটিকায় শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড (কল্যাণ শেড), পুলিশ লাইন্স, ময়মনসিংহে অসহায় ও দুস্থ নারীদের মাঝে “সেলাই মেশিন” বিতরণ করেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী। পুনাক সভানেত্রী তার সংক্ষিপ্ত বক্তব্যে জানান, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) বাংলাদেশ পুলিশের একটি অঙ্গসংগঠন। যা পুলিশ পরিবারের সদস্যদের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের মেলবন্ধন দৃঢ় করার পাশাপাশি পুলিশ পরিবারের নারী সদস্য ও অন্যান্য দুস্থ মহিলাদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে আজ থেকে সাঁইত্রিশ (৩৭) বছর আগে গঠিত হয়। তিনি আরোও জানান আগামীতে পুনাক এর মানবিক কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ময়মনসিংহের সভানেত্রী ডা. রেবেকা শারমিন। উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন, বিপিএম-বার, পিপিএম-সেবা; ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, বিপিএম, পিপিএম; পিবিআই ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তারসহ ময়মনসিংহ বিভাগে কর্মরত পুলিশের অন্যান্য ইউনিটের কর্মকর্তাবৃন্দ এবং পুনাক ময়মনসিংহের সদস্যবৃন্দ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *