ময়মনসিংহ এর নান্দাইল থানাধীন নান্দাইল চৌরাস্তা এলাকা থেকে বিপুল পরিমান মাদকদ্রব্য গাঁজা ও ০১টি প্রাইভেটকার‘সহ ০১ জন মাদক ব্যবসায়ী‘কে গ্রেফতার করেছে র‍্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ।

২১ জুন সকাল বেলা র‍্যাব-১৪ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কিশোরগঞ্জ থেকে ০১ জন মাদক ব্যবসায়ী প্রাইভেটকার যোগে বিপুল পরিমান মাদকদ্রব্য গাঁজাসহ ময়মনসিংহের উদ্দেশ্যে আসতেছিল। উক্ত সংবাদ পাওয়ার পর অধিনায়ক, র‍্যাব-১৪ এর নির্দেশক্রমে র‍্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে র‍্যাবের একটি আভিযানিক দল ২১ জুন সকাল অনুমান ০৭.১০ ঘটিকার সময় ময়মনসিংহ জেলার নান্দাইল চৌরাস্তা মোড় এলাকায় চেকপোস্ট পরিচালনা করে। এ সময় কিশোরগঞ্জ থেকে আসা সাদা রংয়ের একটি প্রাইভেটকার থামালে প্রাইভেটকারের চালক মোঃ সুজন (৩৪), পিতা-মোঃ নাসির হাওলাদার, গ্রাম-ভাওরাইদ ২৩ নং ওয়ার্ড, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। আটককৃত প্রাইভেটকারের চালক মাদক ব্যবসায়ী মোঃ সুজন (৩৪) এর দেখানো মতে উক্ত প্রাইভেটকারের পিছনের ডালা(বক্স) থেকে ৫২ (বায়ান্ন) কেজি মাদকদ্রব্য গাঁজা, মাদক ব্যবসায়ী মোঃ সুজন(৩৪) এর ব্যবহৃত ০১টি এ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও মাদক বহনের কাজে ব্যবহৃত সাদা রংয়ের প্রাইভেটকারটি উদ্ধারপূর্বক জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য গাঁজার আনুমানিক বাজার মূল্য = ৭,৮০,০০০/- (সাত লক্ষ আশি হাজার) টাকা। এ ব্যাপারে র‍্যাব কর্তৃক বাদী হয়ে গ্রেফতারকৃত আসামী (১) মোঃ সুজন (৩৪) এর বিরুদ্ধে ময়মনসিংহ জেলার নান্দাইল থানায় একটি লিখিত এজাহার দায়ের করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জেলায় মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।
উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে ময়মনসিংহ জেলার নান্দাইল থানায় মামলা দায়ের করতঃ আসামী হস্তান্তর করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *