বুলবুল আহমেদ
স্টাফ রিপোর্টার
সুশিক্ষিত জাতি গঠনে একজন শিক্ষিত মা পরিবার ও দেশ কে এগিয়ে নিতে পারে উন্নয়নের অগ্রযাত্রায় । শিক্ষা প্রসারে নারীদের যথেষ্ট ভূমিকা রয়েছে।
নেত্রকোনার সদর উপজেলার পৌরসভার ০৯ নং ওয়ার্ডে হোসেনপুরে প্রতিষ্ঠিত ৪৩ নং হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকেয়া বেগমের ঐকান্তিক প্রচেষ্টায় পড়ালেখার পাশাপাশি বিভিন্ন আঙ্গিকে স্বাক্ষর রেখে চলেছে । মোট ০৮ জন
শিক্ষক – শিক্ষিকা ও সহকারীর অক্লান্ত পরিশ্রমে উত্তরোত্তর বেড়ে চলছে শিক্ষার মান।
শিক্ষার্থীদের মাঝে নিয়মিত পাঠদান প্রদান করে আসছে।
সুপেয় পানির জন্য প্রধান শিক্ষিকা রোকেয়া বেগমের তত্ত্বাবধানে বসানো হয়েছে সাবমার্সেবোল নলকূপ । পৌরসভা পর্যায়ে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এ জাহানারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কে হারিয়ে তার হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তুলে ।
শিক্ষার মান ধরে রাখতে ও স্কুল টিকে শীর্ষে
এগিয়ে নিতে সকল শিক্ষক – শিক্ষিকা , অফিস সহকারী , পরিচালনা কমিটি , অভিভাবক , শিক্ষা অফিসসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও এলাকাবাসী সকলের সার্বিক
সহযোগিতা কামনা করেন প্রধান শিক্ষিকা
রোকেয়া বেগম ।
