ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ঈশ্বরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সঞ্চাপুর গ্রামের নজরুল ইসলামের পুত্র আব্দুল মোতালেব মিয়া (১৮) একই গ্রামের নুর ইসলাম বেপারীর ছেলে বিপ্লব মিয়ার ফিশারিতে মাছের পোনা ছাড়ার জন্যে পানিতে নামে। ফিসারির পানির নিচে বিদ্যুৎ সঞ্চালিত ছেঁড়া তার পড়ে ছিল। অসাবধানতা বসত ছেঁড়া তাঁরে আব্দুল মোতালেবের পা আটকে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরিবারের লোকজন আব্দুল মোতালেবকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরগঞ্জ থানার উপ পরিদর্শক আনোয়ার হোসেন জানান, বিদ্যুৎপৃষ্টে মৃত্যুর ব্যাপারে কোন অভিযোগ না থাকায় দাফন করার জন্যে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *