একটি গৃহ কিভাবে সামগ্রিক পারিবারিক কল্যাণে এবং সামাজিক উন্নয়নের প্রধান হাতিয়ার হতে পারে তার অনন্য দৃষ্টান্ত ‘আশ্রয়ন প্রকল্প’। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন তথা দারিদ্র্য বিমোচনের এই নতুন পদ্ধতি ইতোমধ্যে ‘শেখ হাসিনা মডেল’ হিসেবে পরিচিতি পেয়েছে।

শেখ হাসিনা মডেলের মূল ৬ টি বৈশিষ্ট্য নিম্নরূপ:

১: উপার্জন ক্ষমতা ও সঞ্চয় বৃদ্ধি করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা

২: সম্মানজনক জীবিকা ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা করা

৩: নারীদের জমিসহ ঘরের অর্ধেক মালিকানা দিয়ে নারীর ক্ষমতায়ন করা

৪: প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা ও সক্ষমতা বাড়িয়ে মানবসম্পদ উন্নয়ন করা

৫: ব্যাপকহারে বনায়ন ও বৃক্ষ রোপণ করে পরিবেশের উন্নতি সাধন করা

৬: গ্রামেই শহরের সুযোগ-সুবিধা নিশ্চিত করা

চলমান অর্থনৈতিক উন্নয়ন দীর্ঘমেয়াদে টেকসই করার উত্তম চর্চা হিসেবে সমাদৃত হয়েছে উপরিউক্ত বৈশিষ্ট্যসম্পন্ন ‘অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের শেখ হাসিনা মডেল’। এরই ধারাবাহিকতায়, ‘আশ্রয়ণ প্রকল্পের’ মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ভূমিহীন-গৃহহীন-ছিন্নমূল মানুষকে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের আওতায় আনছেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *