পাইকগাছায় ৫ম পর্যায়ের প্রথম ধাপে মুজিব বর্ষের রঙিন ঘর পাচ্ছে আরো ৩৫টি পরিবার। এর মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন উন্মুক্ত হতে যাচ্ছে পাইকগাছা উপজেলা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ১০ জুন সোমবার উপকারভোগী গৃহহীন মানুষের মাঝে জমি সহ মুজিব বর্ষের এ ঘর হস্তান্তর করা হবে। এমনটাই জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।

উপজেলা প্রশাসনের নির্বাহী এ কর্মকর্তা বৃহস্পতিবার বিকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিং প্রদানকালে এমন তথ্য তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না।

প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিতকল্পে গৃহ নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। বৃহৎ মানবিক এ কর্মসূচির আওতায় অত্র উপজেলায় টাস্কফোর্স কমিটি কতৃর্ক ৮৫৫টি ভূমিহীন পরিবারের তালিকা প্রণয়ন করা হয়।

ইতোমধ্যে প্রনীত তালিকার ৮২০টি পরিবারের মাঝে জমি সহ রঙিন ঘর প্রদান করা হয়েছে। ১০ জুন মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি সহ ঘর হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।

এদিন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অত্র উপজেলার ৩৫টি ভূমিহীন গৃহহীন পরিবারের মাঝে জমি সহ ঘর হস্তান্তর করা হবে। ৫ম পর্যায়ের প্রথম ধাপের ৩৫টি ঘর উপজেলার গড়ইখালীতে নির্মাণ করা হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার জানান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী আব্দুল বারি ও সার্ভেয়ার কাওছার হোসেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *