এসআই(নিঃ) মৃত্যুঞ্জয় পন্ডিত মিঠুন সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানাধীন মেকিয়ারকান্দা সাকিনস্থ বালুয়াকান্দা মোড়ে জনৈক রুবেল মিয়ার মুদির দোকানের সামনে পাকা রাস্তার পাশে হইতে ০৭ জুন ২০২৪ খ্রিঃ তারিখ ০০.৪৫ ঘটিকায় ০৮ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ রেজাউল করিম (২০), পিতা-লিয়াকত আলী, মাতা-হেলেনা খাতুন, সাং-ঢাকিরপাড়া, থানা-হালুয়াঘাট, জেলা-ময়মনসিংহ কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।
উদ্ধারকৃত ০৮ বোতল ভারতীয় মদ উদ্ধার বিষয়ে গ্রেফতারকৃত ০১ জন আসামীর বিরুদ্ধে ধোবাউড়া থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *