০৩ জুন ২০২৪, সোমবার বেলা সাড়ে ১০ টায় কাঁচিঝুলি গ্রীন পয়েন্ট পার্টি সেন্টারে স্থানীয় সরকার বিভাগের আয়োজনে কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট (LGCRRP) বিষয়ক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মোঃ ইকরামুল হক টিটু প্রধান অতিথি হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এলজিইডি প্রকল্প পরিচালক (এলজিসিআরপি) মোঃ নাজমুস সাদাত মোঃ জিল্লুর রহমান। ময়মনসিংহ এলজিইডির অতিরিক্ত প্রকৌশলী মোঃ গোলাম কবিরও কর্মশালায় বক্তব্য প্রদান করেন।
এই কর্মশালায় বিভিন্ন পৌরসভার সম্মানিত মেয়র ও অন্যান্য দপ্তরের প্রকৌশলীবৃন্দসহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই কর্মশালার মাধ্যমে কোভিড-১৯ মোকাবেলায় স্থানীয় সরকারগুলোর সক্ষমতা বৃদ্ধি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে একসাথে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে।
