শেরপুর প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা মধুটিলা পার্কের উত্তরে কালাপানি বর্ডার রাস্তায় মদ্যপান করে  মাতলামি করায় ২নং নন্নী ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহমুদুল হাসান (৩২) ও ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সহ পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গেলো শনিবার রাত ১০টা ৩০ মিনিটের সময় তাদের গ্রেফতার করা হয় এবং রবিবার দুপুরে জেলা আদালতে পাঠানো হয়েছে বলে জানা যায়।

ডিবি পুলিশের কাছে গ্রেফতারকৃতরা হলেন, ২নং নন্নী ইউনিয়নের নিশ্চিতপুর গ্রামের সাবেক চেয়ারম্যান মুরহুম আব্দুল মোতালেব দুদুর ছেলে মাহমুদুল হাসান (৩২), বনকুড়া চৌরাস্তা গ্রামের শফিকুল ইসলাম (৩৫),নন্নী ঢেকড়াপাড়ার আলম মিয়া(৪০),নন্নী বাইগরপাড়ার সফিকুল ইসলাম (৩৯) এবং নন্নী ঢেকড়াপাড়ার গ্রামের রায়হান মিয়া (৪০) ডিবি পুলিশের কাছে গ্রেফতার হন।

ডিবি পুলিশ সুত্রে জানা যায়, তারা বেশ কয়েকজন মদ্যপান করে বুরুঙা কালাপানি রাস্তায় মাতলামি করছে এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি একটি অভিযান চালায়। এসময়ে ঘটনাস্থল থেকে পাঁচজন কে গ্রেফতার করে ডিবি পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। এ ঘটনায় নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়।

এ বিষয় এ জেলা গোয়েন্দা পুলিশ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা পাঁচজনকে গ্রেফতারের কথা নিশ্চিত করেন (ওসি) মো: আবুল কালাম আজাদ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *