“অসাম্প্রদায়িক চেতনা এবং নজরুল” প্রতিপাদ্যে আজ ১১ জ্যৈষ্ঠ ১৪৩১/২৫ মে ২০২৪ তারিখে ত্রিশাল অডিটরিয়ামে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপিত হয়। তিন দিনব্যাপী এই আয়োজনের তৃতীয় দিনে আলোচনা সভা, সমাপনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এর মধ্য দিয়ে নজরুল জয়ন্তী সমাপ্ত হয়।

জেলা প্রশাসনের আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. মোঃ আব্দুস শহীদ, এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন, বিপিএম (বার), পিপিএম; পুলিশ সুপার, ময়মনসিংহ, মাছুম আহাম্মদ ভূঞা, বিপিএম, পিপিএম; মাননীয় সংসদ সদস্য ময়মনসিংহ-৫, মোঃ নজরুল ইসলাম; মাননীয় সংসদ সদস্য, ময়মনসিংহ-৬, মোঃ আব্দুল মালেক সরকার; মাননীয় সংসদ সদস্য, ময়মনসিংহ-৭, এ বি এম আনিছুজ্জামান; মাননীয় সংসদ সদস্য, ময়মনসিংহ-৮, মাহমুদ হাসান সুমন।

অনুষ্ঠানে স্মারক বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ ফরিদুল আলম।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *