মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা সদরে গাছের বাগানের প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় সাগর চন্দ্র (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে. র‍্যাব।

দীর্ঘদিন আত্মগোপনে থাকা অবস্থায় নোয়াখালী চাটখিল এলাকা থেকে এই ধর্ষককে গ্রেপ্তার করা হয়।

১৮ মে বৃহস্পতিবার রাতে র‍্যাব ১৩, গাইবান্ধা ক্যাম্পের এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃত সাগর চন্দ্র গাইবান্ধা সদর উপজেলার কাশদহ গ্রামের ঝরু রাম চন্দ্রের ছেলে।

সংবাদ সম্মেলনে বলা হয় গত ১৮ এপ্রিল সকাল আনুমান ১০ টার দিকে ঘটিকার মানসিক প্রতিবন্ধী কিশোরী তার বাড়ির পেছনে গাছের নার্সারিতে খেলা করার জন্য গেলে শ্রী সাগর চন্দ্র মেহেদী কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে কাশদহ গ্রামের এক গাছের নার্সারী বাগানের মাঝখানে নিয়ে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে।

ধর্ষণ করার সময় ভিকটিমের চিৎকার স্বজনরা শুনতে পেলে ধর্ষক সাগর চন্দ্র পালিয়ে যায়।

এ ব্যাপারে গত ২৭ এপ্রিল ভিকটিমের মা গাইবান্ধা সদর থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

এরই ধারাবাহিকতায় ১৭ মে বুধবার র‍্যাব ১৩, গাইবান্ধা ক্যাম্প ও র‍্যাব ১১, সিপিসি-৩ এর আভিযানিক দলের যৌথ নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মামলার এজাহার নামীয় প্রধান আসামী শ্রী সাগর চন্দ্র (৩৫) কে নোয়াখালীর চাটখিল থানা এলাকা গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে র‍্যাব ১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাকৃত আসামি জানায় দীর্ঘদিন ধরে সে নিজেকে আত্নগোপন করেছিলো।কিছুদিন পর পর সে তার অবস্থান পরিবর্তন করত।

গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে বর্ণিত ধর্ষণ মামলার এজাহার নামীয় প্রধান আসামি বলে স্বীকার করেছে। ধৃত আসামি সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *