শামীম তালুকদার
নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণায় জেলা আওয়ামী রাজনীতির সিংহপুরুষ মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের টানা ৩০ বছরের সাবেক সভাপতি ফজলুর রহমান খান শিশু উদ্যান বৃহস্পতিবার উদ্ধোধন করা হয়েছে।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে সরকারি শিশু পরিবার কেন্দ্রের অভ্যন্তরে ফজলুর রহমান খান শিশু উদ্যান প্রধান অতিথি হিসেবে উদ্ধোধন করেন সংরক্ষিত নারী সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খান, জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক মো. আলাল উদ্দিন প্রমুখ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *