সামদানি হোসেন বাপ্পি
ময়মনসিংহ
১৮ মে ২০২৪ খ্রি:(শনিবার) নূরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ে গৌরীপুর উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, বিপিএম, পিপিএম , মোঃ আরিফুল হক মৃদুল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার এবং মো: শাকিল আহমেদ, গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার।

সদর উপজেলা নির্বাচন অফিস এর আয়োজনে উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন সফিকুল ইসলাম, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, ময়মনসিংহ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *