আসন্ন পবিত্র ঈদুল আযহা- ২০২৪ উপলক্ষে যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থান পরিদর্শন করেন সরকার মোহাম্মদ কায়সার বিপিএম, পুলিশ সুপার, টাঙ্গাইল (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)। টাঙ্গাইল জেলার সড়ক ও জনপথ বিভাগ, ট্রাফিক অ্যান্ড সিকিউরিটি ম্যানেজার, (বিবিএ), মহাসড়কের ফোর লেন উন্নীতকরণ প্রকল্পের কাজে নিয়োজিত ঠিকাদার প্রতিষ্ঠানদের নিয়ে এবং বাস/মিনিবাস-ট্রাক মালিক-শ্রমিক সমিতি টাঙ্গাইল এর প্রতিনিধিদের নিয়ে যানজট নিরসনকল্পে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধুসেতু পর্যন্ত ফোরলেন উন্নীতকরণ প্রকল্পের কাজের অগ্রগতি এবং বঙ্গবন্ধু ব্রীজ সংলগ্ন গোলচত্তর থেকে গোবিন্দাসী পর্যন্ত কন্টাক্ট -৭ রোড, ভূঞাপুর বাসস্ট্যান্ড হতে ভূঞাপুর লিংকরোড পর্যন্ত সড়কের বর্তমান অবস্থা পরিদর্শন করেন। এ সময় পুলিশ সুপার বলেন, আসন্ন পবিত্র ঈদে বাড়িমুখী যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে যানজট নিরসনে মহাসড়ক গুরুত্বপুর্ন মোড়/পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসানো হবে এবং জেলার মহাসড়ক ও আঞ্চলিক সড়ক গুলো সহ ভূঞাপুর লিংকরোড থেকে গোবিন্দাসী হয়ে বঙ্গবন্ধুসেতু পযর্ন্ত সড়কে যানবাহন চলাচলে পুশুর হাট গুলো প্রতিবন্ধকতা তৈরি না করতে পারে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও অন্যান্য অফিসারগণ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *