মোঃ ইমরান হোসেন
ময়মনসিংহ
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত ২৫ নং ওয়ার্ডের শিকারি কান্দা খামার বাজার থেকে পূর্ব দিকে রাস্তাটি অবস্থিত।
রাস্তা দিয়ে প্রতিনিয়ত ফকিরাকান্দা, নারিকেল বাগান, সুপারি বাগান, পাগলা বাজার, বা কৃ বি, ছভাগিয়া, ছালাকান্দির শত শত মানুষের আসা-যাওয়া।
কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩৩ টি ওয়ার্ডে বেশিরভাগ রাস্তা সংস্করণ প্রায় 90% শেষ পর্যায়ে কিন্তু এই রাস্তার সংস্করণের কোন উদ্যোগ লক্ষ্য করা যায়নি। ফলে সাধারণ ভুক্তভোগী জনসাধারণ নানাবিদ সমস্যার সম্মুখীন।
প্রায় প্রতিনিয়ত উক্ত রাস্তায় মারাত্মক দুর্ঘটনার খবর পাওয়া যায়।
এই রাস্তা দিয়ে অনেক ছাত্র-ছাত্রী আমলীতলা উচ্চ বিদ্যালয়ে, হাট বাজার, মাদ্রাসায় মসজিদে, এবং বিভিন্ন পেশার মানুষ আসা যাওয়া করে। তাই ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর, মনোয়ার হোসেন বিপ্লব এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর মেয়র জনাব মোঃ ইকরামুল হক টিটু মহোদয়ের নিকট উক্ত রাস্তা সংস্করণের জন্য সুদৃষ্টি কামনায় জোরালো দাবী জানাচ্ছেন এলাকার সাধারণ ভুক্তভোগী জনগণ।
