মোঃ ইমরুল আহসান
১৮ মে ২০২৩ খ্রিস্টাব্দ তারিখ পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে শিল্প উদ্যােক্তাগণকে নিয়ে শিল্প প্রতিষ্ঠানের দূষণ নিয়ন্ত্রণ ও সবুজ শিল্পায়নে সচেতনতা বৃদ্ধিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ আবু সাঈদ, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়। মতবিনিময় সভায় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। পরিবেশ দূষণরোধ ও সবুজ শিল্পায়নে সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে কার্যকর ভূমিকা রাখতে অনুরোধ করা হয়।
