আধুনিক শিক্ষা বিস্তারে ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। প্রতিবছরের ন্যায় এ বছরেও প্রতিষ্ঠানটি সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। ফরিদপুর জেলার পুলিশ সুপার মো: মোর্শেদ আলম, পিপিএম এর সার্বিক তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি অত্র জেলার একটি সুনামধন্য প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছে।
একই সাথে জেলা পুলিশে কর্মরত উর্ধ্বতন কর্মকর্তাগণের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এ প্রতিষ্ঠানটি আগামী দিনের সুনাগরিক গড়ে তুলতে আন্তরিকতার সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এসএসসি ২০২৪ পরীক্ষায় পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ১০১ জন, পাশের হার ৯৮.১৮%, মোট পরীক্ষার্থী ৩৮৪, পাশ ৩৭৭ জন। ১০১ জন জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ৪৮ জন গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে।
পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের এ সফলতায় সকল শিক্ষার্থীকে পুলিশ সুপার এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
