নীলফামারীর সৈয়দপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ না পাওয়ায় রাফসান জামি (১৬) নামে এক ছাত্র আ*ত্মহ*ত্যা করেছে।

রোববার (১২ মে) দুপুরে উপজেলার বাঙ্গালীপুর নিজপাড়ায় এ ঘটনা ঘটে। রাফসান একই এলাকার আব্দুর রহিমের ছেলে।

পুলিশ ও পরিবার জানায়, এ বছর স্থানীয় লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় রাফসার। পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ার আশা করেছিল সে। কিন্তু প্রকাশিত ফলাফলে জিপিএ-৪.৮৯ আসায় কান্নাকাটি করতে থাকে। একপর্যায়ে সে ঘরে গিয়ে দড়ি দিয়ে গ/লায় ফাঁ*স দেয়।

সৈয়দপুর ১০০ শয্যা সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, জামিকে এখানে আনার আগেই সে মা*রা গেছে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, ‘লা*শ হাসপাতাল থেকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। ম*য়না*তদন্তের জন্য নীলফামারী ম*র্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।’

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *