নিরব হাসান
ময়মনসিংহ
একজন মানবতার ফেরিওয়ালা অজিত কুমার বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক কাজে নিজ উদ্যোগে অংশগ্রহণ করে থাকেন।তারই ধারাবাহিকতায় তীব্র গরমের এই সময়ে নিজ অর্থায়নে শরবত ও পানি বিতরণ করেন সাধারণ মানুষের মাঝে।একজন সাদা মনের মানুষ অজিত কুমার।তিনি পরোপকারী মানুষ কারো কোন সমস্যা দেখা দিলে ছুটে যান সবার আগে।
করোনা মহামারী কালীন সময়ে তিনি ময়মনসিংহের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে বেড়িয়েছে।বন্যার সময় কয়েক জায়গায় এাণ ঔষধ ভিতরণ করেছেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে অজিত কুমার বলেন যত দিন এ দেহে প্রাণ আছে ততদিন অসহায় ও মানুষের কল্যাণে কাজ করে যাব।মানুষের জন্য কিছু করতে পারলে মনে আনন্দ ও তৃপ্তি পায়।এই শহরে শত শত অসহায় মানুষ অনেক কষ্ট করে তাদের জন্য কিছু করতে পারলে মনে সুখ ও আনন্দ পাই।
মানুষ মানুষের জন্য তাই সকলের উচিৎ সল্প পরিসরে সাধারণ মানুষের জন্য এগিয়ে আসা। সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন জীবনের বাকীটা সময় এভাবেই মানুষের পাশে থেকে কাজ করে যেতে পারি।
সেবাই আমার কর্ম
সেবা করাই আমার ধর্ম
সেবাই আমার আনন্দ।
“সবার কাছে
দোয়া চাই
অর্থ নয়
পাশে চাই “
