নীলফামারীর কিশোরগঞ্জে বিয়ের পরদিন নিখোঁজ যুবক সাইফুল ইসলাম সাগরের হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ। দক্ষিণ চাঁদখানা বড়বালা গ্রামের ভূট্টাখেত থেকে মঙ্গলবার তার হাড়গোড় উদ্ধার হয়।

ওই যুবক চাঁদখানা সারোভাষা গ্রামের মৃত নূর হকের ছেলে ও স্থানীয় ক্রিকেটার ছিলেন।

নিহতের মা সাহিদা বেগম ও স্থানীয়রা জানান, ২৩ ফেব্রুয়ারি তারাগঞ্জের মাছুয়া পাড়ায় সাগরের বিয়ে হয়। পরদিন স্ত্রীসহ রাজিব গ্রামে ভগনিপতীর বাড়িতে যায়। ৩০ এপ্রিল ভূট্টাখেত থেকে তার নাম লেখা জার্সি ও মাথার খুলিসহ কিছু হাড় উদ্ধার হয়।

ভগনিপতী মোর্শেদুল জানান, রাত যাপনের পর সকালে বেরিয়ে যায়। আর তার সন্ধান মেলেনি।

কিশোরগঞ্জ থানার ওসি পলাশ চন্দ্র মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জিডিমূলে উদ্ধারকৃত হাড়গোড় আদালতের আদেশক্রমে ডিএনএ পরীক্ষার জন্য রংপুর মেডিকেলে পাঠানো হবে। রিপোর্ট পাওয়ার পর ওই এলাকার নিখোঁজ যুবকের বিষয়টি নিশ্চিত হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *