০৪ মে ২০২৪ খ্রি: কলসিন্দুর সরকারি উচ্চ বিদ‍্যালয়ের মাঠে কলসিন্দুরের ক্ষুদে নারী ফুটবলারদের হাতে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, বিপিএম, পিপিএম এর উপহার সামগ্রী (জার্সি ও ফুটবল) তুলে দেওয়া হয়।

কলসিন্দুরের এই নারী ফুটবলারদের মধ্যে ০৮ জন সাফ উইমেন চ্যাম্পিয়ন দলের সদস্য। পুলিশ সুপার এর পক্ষে তাদের হাতে উপহার সামগ্রী তুলে দেন হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার সাগর সরকার ও ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ চান মিয়া।

এসময় আরো উপস্থিত ছিলেন ধোবাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুবেল মিয়া, কলসিন্দুর সরকারি উচ্চ বিদ‍্যালয়ের ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ মালা রাণী সরকার সহ অন‍্যান‍্য শিক্ষকবৃন্দ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *