বাংলাদেশ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দকে যুগোপযোগী প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ পুলিশ বাহিনী গড়ে তোলার মানসে পুলিশ স্টাফ কলেজ, বাংলাদেশ বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করে থাকে। এই ধারাবাহিকতায় গত ১৮ মার্চ হতে ২ মে, ২০২৪ যাবৎ আট সপ্তাহব্যাপী আয়োজিত 8th General Administration and Financial Management Certificate Course-শীর্ষক প্রশিক্ষণে ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জনাব এম এম মোহাইমেনুর রশিদ, পিপিএম(সেবা) মহোদয় অসামান্য মেধা ও কৃতিত্বের পরিচয় দিয়ে প্রথম স্থান অধিকার করেন। জেলা পুলিশের পক্ষ থেকে তাকে অভিনন্দন জ্ঞাপন করছি।

৩০ তম বিসিএস (পুলিশ) ব্যাচের মেধা তালিকার প্রথম ২০ জন কর্মকর্তা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। তার এই অর্জনকে স্মরণীয় করে রাখতে ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, বিপিএম, পিপিএম আজ পুলিশ অফিস সম্মেলন কক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকতাগণ উপস্থিত ছিলেন।

তার এই অর্জন এবং প্রশিক্ষণলব্ধ জ্ঞান জেলা পুলিশের প্রশাসনিক দক্ষতায় আরো উৎকর্ষ সাধনে বিশেষ ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *