বুলবুল আহমেদ
নেত্রকোনা

নেত্রকোনা জেলা, পূর্বধলা থানার ১১ং গোহালাকান্দা ইউনিয়নের  ছিলিমপুর গ্রামের অসহায় ও প্রতিবন্ধী সেলিনাকে গতকাল শুক্রবার ৩ মে ২০২৪ ইং উন্নতমানের  চার্জার ফ্যান উপহার দিয়ে তার ইচ্ছা পূরণ করা হয়। বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল জব্বার সাহেবের  ছেলে ১১নং গোহালাকান্দা ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান মো: আনোয়ার হোসেন ফজল,শ্যামগঞ্জ হাইওয়ে থানার ওসি মোঃ শাহিন মিঞা,ও শ্যামগঞ্জ সার্ড শাখার ব্যবস্হাপক মোঃ মাসুদ কবির মামুনের অর্থনেতিক সহযোগিতায় চার্জার ফ্যান ক্রয় করে সেলিনার ইচ্ছা পূরণ করা হয়। চার্জার ফ্যান সুবিধাভোগি সেলিনার (২০) গ্রামের বাড়ি ১১ নং গোহালাকান্দা ইউনিয়নের ছিলিমপুর গ্রামে। পিতা মৃত :আ: মোতালেব। চার্জার ফ্যান ফ্যান উপহার এর সময় উপস্থিত ছিলেন, শ্যামগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আল ইমরান ৭ং ওয়ার্ডের ইউপি জনপ্রিয় মেম্বার কামাল উদ্দিন তালুকদার।মো:শহীদুল ইসলাম সরকার,যুবলীগ নেতা মো: সোহরাব হোসেন। শ্যামগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোঃ সাখাওয়াত হোসেন, মোছা: সায়েদা আক্তার, মোছা: হাসি বেগম, মো: আ: হান্নান,  মো: লিটন মিয়া। চার্জার ফ্যান পেয়ে প্রতিবন্ধী মোসা: সেলিনা খুবই খুশি হোন।
তিনি চেয়ারম্যান সহ যাদের অর্থনৈতিক সহযোগিতায় চার্জার ফ্যান পেয়েছেন তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। মোছা :সেলিনা বলেন, আমি ২৫ বছর যাবত প্রতিবন্ধী অবস্থায় আছি কেউ আমার খোঁজ খবর রাখে নাই কিন্তু বর্তমান চেয়ারম্যান সাহেব আমার সব সময় খোঁজ খবর রাখে এবং কিছু দিন আগে ও আমাকে হুইল চেয়ার উপহার দেন।
উল্লেখ্য কিছু দিন পূর্বে চেয়ারম্যান সাহেব তার বাবার হাসপাতালের পক্ষ থেকে সেলিনা সহ তিন জনকে উন্নতমানের হুইল চেয়ার বিতরণ করেন।তখন সেলিনা চেয়ারম্যান সাহেবের কাছে একটি চার্জার ফ্যানের জন্য আবেদন করেছিল,তখন সংবাদ কভারেজ করার জন্য গিয়েছিল শ্যামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আল ইমরান।তারই সার্বিক তত্ত্বাবধানে তিন জনের সহযোগিতায় সেলিনা চার্জার ফ্যান পেয়ে থাকেন। এলাকাবাসী বলেন,বর্তমান চেয়ারম্যান সুখে দুঃখে বিপদে আপদে সব সময় পাশে থাকে এবং আমাদের সব সময় খোঁজ খবর রাখে এমন চেয়ারম্যান পেয়ে  আমরা গর্বিত।
মো: আনোয়ার হোসেন চেয়ারম্যান বলেন, আমিও সব সময় জনগণের পাশে থেকে সেবা করতে চাই । যতদিন বেঁচে থাকবো ততদিন মানুষের সেবা করে যাব।
সমাজের যারা প্রতিষ্ঠিত ব্যক্তি বর্গ আছে সকলের উচিত এমন মানুষদের পাশে দাঁড়ানো।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *