কপিলমুনি প্রতিনিধি
পাইকগাছা উপজেলার ২নং কপিলমুনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার সার্বিক দিকনির্দেশনায় গ্রাম পুলিশের উদ্যোগে কপিলমুনিতে তৃষ্ণার্থ পথচারীদের মাঝে খাবার পানি বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী তারা পাইকগাছা-খুলনার কপিলমুনিস্থ সড়কের উপর প্রখর রোদ্রে দাঁড়িয়ে নিজ হাতে সেখানে আগত পথচারী ও বিভিন্ন যানবাহনের তৃষ্ণার্থ যাত্রীদের মাঝে লেবুর তৈরী শরবত জাতীয় খাবার পানি বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, গ্রাম পুলিশের দফাদার দিলীপ কুমার শীল, মহল্লাদার মোঃ সোহরাব আলী সরদার, তারক দাশ, সিরাজুল ইসলাম, উজ্জ্বল কুমার দালাল, মোঃ আবুল হাচান সরদার, মোঃ ছুরমান গাজী,
মোঃ আরশাদ আলী গাজী, মোঃ ইসলাম গাজী ও মোঃ শরিতুল্যাহ গাজী।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *