পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭, ভাইস চেয়ারম্যান পদে ৯ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন সহ মোট ২০ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার দিনভর উপজেলা নির্বাচন কর্মকর্তা ছামিউল ইসলাম এর নিকট মনোনয়ন পত্র দাখিল করেন।

চেয়ারম্যান পদে ৭ প্রার্থী হলেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, যুগ্ম-সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ^াস, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ্যাডঃ শেখ আবুল কালাম আজাদ, সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলীর পুত্র এ্যাডঃ স ম শিবলী নোমানী রানা ও মোঃ আছাদুল বিশ^াস।

ভাইস চেয়ারম্যান পদে ৯ প্রার্থী হলেন, বর্তমান ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, প্রভাষক বজলুর রহমান, প্রভাষক আব্দুল ওয়াহাব বাবলু, যুবলীগ নেতা সুকুমার চন্দ্র ঢালী, স্বেচ্ছাসেবকলীগ নেতা সিরাজুল ইসলাম, ফরহাদ হোসেন ফয়সাল, এসএম হাবিবুর রহমান, মিলন মন্ডল ও কৌতুক অভিনেতা বাবুল শরীফ।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থী হলেন, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, প্রধান শিক্ষক অনিতা রানী মন্ডল, উপজেলা যুব মহিলা লীগের ময়না বেগম ও ইয়াসমিন বুশরা।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের তফসীল অনুযায়ী আগামী ২৯ মে অত্র উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *