মোঃ কায়সার রশীদ
শেরপুর
শেরপুর জেলা সদরের টি আই ( এডমিন) মোঃএস এম আবু ছাইদ হিরণ সদ্য সহকারী পুলিশ সুপার পদে পদন্নোতি প্রাপ্ত হন।
আজ ২রা মে বৃহস্পতিবার দুপুরে শেরপুর জেলার পুলিশ সুপার কার্যালয়ের অফিস কক্ষে সহকারী পুলিশ সুপার পদে পদন্নোতি প্রাপ্ত হওয়ায় তাকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন, শেরপুর জেলার পুলিশ সুপার মোনালিশা বেগম পিপিএম সেবা ও সদ্য পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম।
এ-সময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদন্নোতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার ( নালিতাবাড়ী সার্কেল) মোঃ দিদারুল ইসলাম সহ, শেরপুর জেলার পুলিশের উর্ধতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত থাকেন।
গত ২৯ শে এপ্রিল ২০২৪ তারিখ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখা-১ এর উপসচিব মোহাম্মদ মাহাবুবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে শেরপুর জেলা পুলিশের এই চৌকস কর্মকর্তা পদন্নোতি প্রাপ্ত হওয়ায় শেরপুর জেলার পুলিশ পরিবার আনন্দিত ও উচ্চসিত হন।
