স্থানীয় প্রতিনিধি
মহান মে দিবস উপলক্ষে গণতান্ত্রিক সমাবেশের কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গণতান্ত্রিক সমাবেশের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ খালেদুজ্জামান পারভেজ বুলবুল এর সভাপতিত্ত্বে মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।এসময় বক্তব্য রাখেন গণতান্ত্রিক সমাবেশের উপদেষ্টা মিরাজ নাজির, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নিজামুল হক,গণতান্ত্রিক ছাত্র সমাবেশের সদস্য মোঃ আলম হোসেন, সঞ্চালনায় ছিলেন গণতান্ত্রিক ছাত্র সমাবেশ এর সভাপতি সৌরভ আহমেদ বিল্লাল।
মো:খালেদুজ্জামান পারভেজ বুলবুল বলেন,দেশের উন্নয়ন নিশ্চিত করতে হলে শ্রমিকের উন্নয়ন ও অধিকার নিশ্চিত করতে হবে। শ্রমিকদের পেশাগত নিরাপত্তা, সুস্থতা,শ্রমিক মালিক সুসম্পর্ক, উন্নত কর্মপরিবেশ সহ শ্রমিকের সার্বিক অধিকার নিশ্চিত করতে হবে।
