নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোণা বারহাট্টায় উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাহার করেছেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মাঈনুল হক কাশেম। গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা।
দ্বিতীয় ধাপের নির্বাচনে তাই তিনজনের পরিবর্তে দুই জন প্রতিদ্বন্দ্বী প্রতিযোগিতা করবে। তারা হলেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বর্তমান বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল কবীর খোকন এবং কাজী সাখাওয়াত হোসেন, তিনিও বারহাট্টা সদর ইউনিয়নের তিন বারের চেয়ারম্যান ও বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
জানা যায় মাঈনুল হক কাশেম তার ব্যক্তিগত কারনেই মনোনয়ন প্রত্যাহার করেছেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ছিল মঙ্গলবার, তাই তিনি মঙ্গলবার সন্ধায় ব্যক্তিগত সমস্যা দেখিয়ে মনোনয়ন প্রত্যাহার করেছেন বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং কর্মকর্তা গোলাম মোস্তফা।
তাই আগামী ২১ মে উপজেলা পরিষদ নির্বাচনে এই জনপ্রিয় নেতা অংশগ্রহণ করছেন না।
