লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ১৭ই মার্চ ২০২৪ রবিবার সকাল ১১টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে উপজেলা ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার আব্দুর রউফের সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠিতা জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জীবন বৃত্তান্ত তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালাই থানা অফিসার ইনর্চাজ ওয়াসীম আলবারী। অন্যান্যর মধ্যে থেকে বক্তব্য রাখেন উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ার টেকার শাহ্জাহান আলী ও মডেল পাঠাগার কেয়ার টেকার ছানোয়ার হোসেনসহ আরো অনেকে। আলোচনা সভা শেষে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম ও খতিব মাওলানা শায়েখ মামুনুর রশীদ। এরপর কোরআন ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপজেলার বিভাগীয় কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা, কর্তচারী, শিক্ষক, ইমামগণ উপস্থিত ছিলেন।
