“সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে আজ ১৬ মার্চ ২০২৪ (শনিবার) সকাল ১০:০০ ঘটিকা হতে ১১:৩০ ঘটিকা পর্যন্ত শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও Physical Endurance Test এ কৃতকার্য প্রার্থীদের মধ্যে ১৪০৭ জন ময়মনসিংহের মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে।
পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, বিপিএম, পিপিএম সমগ্র কার্যক্রমের শুরু থেকে শেষ পর্যন্ত ময়মনসিংহ জেলার নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত থেকে সর্বোচ্চ স্বচ্ছতা ও নিয়মানুবর্তিতা নিশ্চিত করেন।
এ সময় পুলিশ হেডকোয়ার্টারের প্রতিনিধিবৃন্দ, নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ এবং ময়মনসিংহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আগামী ২৩ মার্চ ২০২৪ তারিখ সকাল ১০:০০ ঘটিকায় ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্স মাঠে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
