ময়মনসিংহ নান্দাইল মডেল থানার সু-যোগ্য অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ জানান, ইং ১২/০৩/২০২৪ তারিখ রাত্রি ১২:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের প্রেক্ষিতে জানা যায় যে, কিছু অসাধু ব্যবসায়ী সরকারি খাদ্যবান্ধব কর্মসূচীর অবিক্রয়যোগ্য চাউল কালোবাজারির উদ্দেশ্যে গুদামজাত করিয়া রাখিয়াছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে ময়মনসিংহ জেলার মান্যবর পুলিশ সুপার মাছুম আহম্মদ ভুঞা (পিপিএম) মহোদয় এবং অতিরিক্ত পুলিশ সুপার গৌরীপুর সার্কেল মহোদয় সুমন মিয়ার নির্দেশে ৭নং মুশুলী ইউনিয়নের মেরেঙ্গা পুরাতন বাজারে জনৈক দবির উদ্দিন মার্কেটের দুইটি টিনশেড ঘর হইতে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচীর অবিক্রয়যোগ্য ১৩৪টি বস্তায় সর্বমোট=৪৭৬০কেজি চাউল এবং ১৪০টি পাটের খালি বস্তা উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয় উক্ত ঘটনায় নান্দাইল মডেল থানার মামলা নং-১৮(৩)২৪ ধারা- ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫/২৫(ঘ) রুজু করা হয়েছে।
