বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ ১১ মার্চ ২০২৪ তারিখে পুলিশ লাইন্সে শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সি কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেডে (কল্যাণ শেড) ময়মনসিংহ জেলা পুনাকের সদস্য ও তাদের কন্যা সন্তানদের (১৫ থেকে ৪৫ বছর) এইচপিভি টিকা প্রদান করা হয়।

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), ময়মনসিংহের উদ্যোগে বিনামূল্যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের (এইচপিভি) টিকাদান কর্মসূচির আয়োজন করে।

উক্ত অনুষ্ঠানে পুনাক সদস্যবৃন্দ এবং তাদের কন্যা সন্তানরা উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *