আগামী ৯ মার্চ ২০২৪, ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন ও ত্রিশাল পৌরসভা উপ-নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে আজ সকাল ৮:৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্স মাঠে ব্রিফিং অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ জেলায় নির্বাচন ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্সদের নির্বাচন ডিউটি সংক্রান্তে ব্রিফিং প্রদান করেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, বিপিএম, পিপিএম ।

উক্ত ব্রিফিং এ নির্বাচন সুষ্ঠু,অবাধ এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষার্থে ময়মনসিংহ জেলা পুলিশ কর্তৃক গৃহীত পুলিশী নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

ব্রিফিং এ উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পুলিশ এবং বিভিন্ন ইউনিট হতে আগত সিনিয়র অফিসারবৃন্দ, জেলা কমান্ড্যান্ট ড. মোস্তারী জাহান ফেরদৌস, বিএএমএস এবং সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এবং রিটার্নিং অফিসার জনাব সফিকুল ইসলাম।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *