পাইকগাছায় আগামী ১০ মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস।

বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস , সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা সঞ্জয় কুমার মন্ডল, ইউপি সদস্য বদিয়ার রহমান, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, রেড ক্রিসেন্ট কর্মকর্তা ইলিয়াস শাহ ও রুমানা ইসলাম। সভায় আগামী ১০ মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *